ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা


প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৯ মার্চ ২০১৫

দেশে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা। প্রধান বিচারপিত সুরেন্দ্র কুমার সিনহার (এসকে সিনহার) অবর্তমানে তিনি এ দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের রেজিষ্টার সৈয়দ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতি বর্তমানে দেশের বাইরে থাকায় এই দায়িত্ব পালনের জন্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিঞাকে ভারপ্রাপ্ত করা হয়েছে। প্রধান বিচারপতি গত ১৭মার্চ রাতে ব্যাক্তিগত কাজে বিদেশে গেছেন। তিনি ২২ মার্চ দেশে ফিরবেন।

এর আগে দ্বায়িত্ব পাওয়ার পর গত ৪ নভেম্বর তিন দিনের সফরে ভারত গিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এসএ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।