শাহজালালে দুই কোটি টাকার মালামাল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোবাইল ও ওষুধসহ দুই কোটি টাকার মালামাল উদ্ধার করেছে শুল্ক বিভাগ। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে বিমানবন্দর কুরিয়ার সার্ভিস থেকে এসব উদ্ধার করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) রিয়াদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর শাখার সহকারী পোস্ট মাস্টার জেনারেল (মেইল এন্ড সর্ডিং বিভাগ) শরীফ লতিফ জানান, শুল্ক গোয়েন্দা বিভাগ ও বাংলাদেশ ডাকবিভাগের যৌথ উদ্যোগে এসব মালামাল উদ্ধার করা হয়।
রিয়াদুল ইসলাম জানান, ডাক বিভাগের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪টি আইফোন, ৩৫টি স্যামসাং মোবাইলফোন, এক হাজার পিস কাপড়, দুই হাজার মেমোরি কার্ড ও বিভিন্ন ধরনের ওষুধ। কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের মধ্যে আড়ালে এগুলো আনা হয়েছে।
জেইউ/এএইচ/আরআই