সত্য প্রকাশের ক্ষেত্রে আপস নয় : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, জাতীয় পতাকা তুলে ধরা মানেই সত্যকে তুলে ধরা। সত্য প্রকাশের ক্ষেত্রে কোন আপস নয় এবং সত্য প্রকাশিত হবেই।
সোমবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ‘স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম আনুষ্ঠানিক উত্তোলন দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতার তথাকথিত ঘোষক, বিকৃত ইতিহাস এবং মিথ্যাচার পরিহার করতে হবে উল্লেখ করে উপাচার্য বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করতে হবে।
এ সময় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান তিনি।
ঢাবি উপাচার্য দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে এক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শামসুল ইসলাম সুমন।
আরএস/আরআই