বিএসএমএমইউর নতুন উপাচার্য হচ্ছেন ডা. কামরুল


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৩ মার্চ ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব বিএমএ নেতা ডা. কামরুল হাসান খান।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশ ক্রমে বিএসএমএমইউর উপাচার্য হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেতে যাচ্ছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। সুত্র জানায়, সোমবার বিকাল ৫টা নাগাদ এ সম্পর্কিত ফাইল সচিবালয়ে আসে। মঙ্গলবারের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানা গেছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।