ওষুধ শিল্প সমিতির নতুন সভাপতি পাপন
বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নতুন সভাপতি এবং এস এম শফিউজ্জামানকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ৪৪তম বার্ষিক সাধারণ সভায় ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের জন্য তাদের নির্বাচিত করা হয়।
নাজমুল হাসান বর্তমানে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফার্মাটেক কেমিক্যাল লিমিটেডের উপদেষ্টা এবং এস এম শফিউজ্জামান হাডসন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হারুনুর রশীদ উর্ধ্বতন সহ-সভাপতি এবং রেনেটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইদ এস কায়সার কবীর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহি ও পরিচালক হালিমুজ্জামানকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।
কার্যনির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন- ইনসেপটা ভেকসিন লিমিটেডের পরিচালক হাসনিন মুকতাদির, এসিআই লিমিটেডের সিও ও মহিবুজ জামান, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এবাদুল করিম, ডেল্টা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ জাকির হোসেন, বায়ো ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আনোয়ারুল আজিম, জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম খান, নুভিস্তা ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আখতার মতিন চৌধুরী, নিপ্রো-জেএমআই ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রাজ্জাক, এসেনসিয়াল ড্রাগস কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. এহসানুল কবীর, ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হায়দার হোসেন, এমিকো ল্যাবরেটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজিবুল ইসলাম, এড্রুক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ উদ্দিন খান এবং ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরিতা মিল্লাত।
ওষুধ শিল্প সমিতির উপদেষ্টা কমিটিতে আছেন- বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোমেনুল হক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, একমি লেবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
এসআই/আরএস/আরআই