ঋণ খেলাপিরা নির্বাচনের যোগ্য!
সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের ঋণ খেলাপির ব্যাপারে সময়ের ব্যাখ্যা দিয়েছে আইন মন্ত্রণালয়। যেসব প্রার্থী এক বছরের কম সময়ের ঋণ খেলাপি তারা নির্বাচনে যোগ্য বলে বিবেচিত হবেন। রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ-আল-শাহীন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বসবাসের নিমিত্তে গৃহ-নির্মাণ ছাড়া ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণ পরিশোধের কিস্তি জমা দেওয়ার তারিখ হইতে এক বছরের কম সময় হলে তারা প্রার্থী হিসেবে যোগ্য হবেন।
তবে এ বিষয়ে ধারায় সময়ের নির্দিষ্টতা আগে না থাকলেও সম্প্রতি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এর সংশোধনী দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এ মেয়র ও কাউন্সিলরগণের যোগ্যতা ও অযোগ্যতা সংক্রান্ত উপধারা ৯ এর উপ-ধারা (২)এর দফা (ঝ) বিধানে তা উল্লেখ রয়েছে।
এসআই/এএইচ/আরআই