কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি বুধবার
জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের ঘোষিত রায়ের রিভিউ শুনানি বুধবার শুরু হবে।
মঙ্গলবার আপিল বিভাগের কার্যতালিকায় এই মামলাটি শুনানির জন্য বুধবারের কার্যতালিকায় রাখা হয়েছে। তবে আসামীপক্ষে আইনজীবি শুনানির জন্য চার সপ্তাহের সময় আবেদন করেছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে বুধবারের কার্যকালিকার কামারুজ্জামানের রিভিউ আবেদনটি চার নাম্বার আইটেম। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
এদিকে, আপিল বিভাগে শুনানির অপেক্ষায় থাকায় জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাও কার্যতালিকায় স্থান পেয়েছে। তবে মুজাহিদের আইনজীবিরা আপীল শুনানির জন্য ছয় সপ্তাহের সময় আবেদন করেছে।
এএইচ/আরআই