রাজধানীতে বাসের ধাক্কায় মেডিকেল ছাত্রীর মৃত্যু


প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৭

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বাসের ধাক্কায় সাদিয়া হাসান (২২) নামে এক মেডিকেল কলেজের ছাত্রী নিহত হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়ার বাড়ি রাজশাহীর হরগ্রাম বাজারে। তিনি পুরান ঢাকার রায় সাহেব বাজারের ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, সাদিয়া ও তার মা দেশের সকালে ট্রেন যোগে ঢাকায় আসে। কমলাপুর থেকে সিএনজি নিয়ে তারা কলেজে যাচ্ছিল। তবে নয়াবাজারের সড়কে পেছন থেকে একটি বাস তাদের সিএনজিকে ধাক্কা দিলে তারা গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেয়া হলে সাদিয়াকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

শাহীনা সুলতানা মাথায় আঘাত পেলেও তিনি বর্তমানে আশংকামুক্ত আছেন।

এআর/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।