পরীক্ষকদের আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসতে হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২২ এএম, ০৯ এপ্রিল ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সারাদেশের কলেজ শিক্ষকদের পারিতোষিক প্রদানের জন্য চেকের পরিবর্তে অনলাইনে পরিশোধ করার ব্যবস্থা নেয়া হয়েছে।  

শিক্ষক-পরীক্ষকগণ তাদের স্ব-স্ব কর্মস্থলে থেকেই যাতে দ্রুত পরীক্ষার পারিতোষিক পেতে পারেন, সে লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংকের ‘সোনালী সেবার’ মাধ্যমে অন-লাইনে ওই পারিতোষিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ২৩০ জন শিক্ষকের মাঝে সোনালী সেবার মাধ্যমে পারিতোষিক প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, শিক্ষক-পরীক্ষকদের পারিতোষিকের জন্য পূর্বের মতো এখন থেকে আর গাজীপুর ক্যাম্পাসে আসতে হবে না অথবা চেকের জন্য দীর্ঘ সময় অপেক্ষাও করতে হবে না। চালুকৃত এই ব্যবস্থায় তাদের একাউন্টে সম্মানীর টাকা তৎক্ষণাৎ জমা হবে এবং এসএমএস-এর মাধ্যমে তারা তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, পরিচালক, অর্থ ও হিসাব, পরিচালক, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তর এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।