রাজধানীতে চোরাই গার্মেন্টসপণ্যসহ দুই বিদেশি আটক


প্রকাশিত: ১০:২২ এএম, ১০ এপ্রিল ২০১৫

রাজধানীর পিংক সিটির তিনটি দোকানে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকা মূল্যের চোরাই গার্মেন্টসপণ্যসহ পাকিস্তানি ও ভারতীয় দুই নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।  বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করে।

আটককৃতরা হলেন পাকিস্তানি নাগরিক মুহাম্মাদ কাজ্জাফ। তার পাসপোর্ট নম্বর-এএ৪৮৮২১১২ ও ভারতের নাগরিক আসিফ হাসান। তার পাসপোর্ট নম্বর-কে৪৮৪৩৫৮১।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার ইফতেখারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিবি পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। আটককৃতরা ওয়ার্ক পারমিট ও ভ্যাট রেজিস্ট্রেশন ছাড়াই রাজধানীতে ব্যবসা করে আসছিলেন।

তিনি আরও জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।