স্ত্রীকে নিয়ে ঢাকার রাস্তায় গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সচিবালয়ের কার্যালয় থেকে রওয়ানা হন। পরে নিজেই গাড়ি চালিয়ে নির্ধারিত সময়ে সম্মেলন কেন্দ্রে পৌঁছান।
জানা গেছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তার অংশ নেওয়ার কথা। অনুষ্ঠানে দেশের প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও গাড়িতে ছিলেন। নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেই তিনি এ অনুষ্ঠানে যোগ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কেএইচ/এমআইএইচএস