এবারও ভি চিহ্ন দেখালেন কামারুজ্জামানের বড় ছেলে


প্রকাশিত: ১১:৩৯ এএম, ১১ এপ্রিল ২০১৫

কারাফটক থেকে জসীম উদ্দীন ও শফিকুল ইসলাম:

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করে আবারও জয় সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়েছেন তার বড় ছেলে হাসান ইকবাল। শনিবার বিকেল ৫ টা ১০ মিনিটে কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করে বেরিয়ে দুই আঙুল তুলে ‘ভি’ চিহ্ন দেখান তিনি। কিন্তু ‘ভি’ চিহ্ন দেখানোর ব্যাপারে এবার কোনো মন্তব্য করেননি তিনি।

এর আগে কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজের পর কারাগারে সাক্ষাৎ শেষে ফেরার সময় বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখান হাসান ইকবাল। তখন সাংবাদিকরা এই চিহ্ন দেখানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ভুল রায় হয়ে থাকবে। তার পরিবার এই রায়ে বিচলিত নয়। তারা হাসিমুখে বিদায় জানাতে পেরেছেন বলেই এই চিহ্ন দেখিয়েছেন।

জেইউ,এসআই/এএইচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।