ফাঁসি কার্যকরে কারাগারে সংশ্লিষ্টরা


প্রকাশিত: ০২:১৫ পিএম, ১১ এপ্রিল ২০১৫

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকর করতে কারাগারে প্রবেশ করতে শুরু করেছেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার সন্ধ্যা ৭টায় ডিআইজি (প্রিজন) গোলাম হায়দার কারাগারে প্রবেশ করেন। এর আগে আইজি (প্রিজন) সৈয়দ ইফতেখার উদ্দিন এবং অতিরিক্ত আইজি কর্নেল কবির কারাগারে প্রবেশ করেন।

সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কারাগারে প্রবেশ করেন কারা চিকিৎসক আহসান হাবিব। এর ৭ মিনিট পর প্রবেশ করেন র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদ।

এদিকে রাত ৮টা ৪৭ মিনিটে ঢাকা এডিশনাল শেখ মারুফ হাসান খানের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের যুগ্ন কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে এসেছেন। এছাড়া রাত ৮টা ৫৪ মিনিটে ঢাকা জেলা ডিসি তোফাজ্জল হোসেন মিয়া কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন।

রাত ৯টার দিকে সিভিল সার্জন আ. মালেক মৃধা কারাগারে প্রবেশ করেছেন।

এর আগে বিকেলে পরিবারের সদস্যরা কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যান। তাদের দেখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৮ নম্বর কনডেম সেলে। সোয়া এক ঘণ্টা পরিবারের সদস্যরা সেখানে অবস্থান করেন।

# কেন্দ্রীয় কারাগারে আইজি প্রিজন

জেইউ,এসআই/এএইচ/আরএস/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।