গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩


প্রকাশিত: ০২:৩৭ এএম, ১৫ এপ্রিল ২০১৫

গাজীপুর জেলার কড্ডা বাইমাইল এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

কোনাবাড়ী হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৬ টার দিকে কড্ডা বাইমাইল এলাকার ঢাকা টাঙ্গাইল-মহাসড়কে গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক পাশ দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এসময় ওই বাসের এক নারী যাত্রীসহ তিনজন নিহত হয়। আহত হয় আরো ৫ জন।

খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। এ দুর্ঘটনার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।