ক্ষতিগ্রস্থদের অর্থ ও খাদ্য সহায়তার আশ্বাস রহমতউল্লাহর


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৬ এপ্রিল ২০১৫

রাজধানী রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় টিনসেড বাড়ি দেবে যাওয়া ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের অর্থ ও খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম হাজী রহমতউল্লাহ। বৃহস্পতিবার বেলা ১১টায় বৌজাবার এলাকা পরিদর্শন শেষে তিনি এ আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বলেন, অবৈধভাবে বাড়ি নির্মাণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়া এ এলাকায় যত অবৈধ স্থাপনা রয়েছে সবগুলো উচ্ছেদ করা হবে।

দেবে যাওয়া বাড়ির মালিক মনির যুবলীগের সঙ্গে জড়িত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই ছাত্রলীগ-যুবলীগের নাম ভাঙ্গিয়ে চলছে। তবে এ ঘটনায় যেই জড়িত থাক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। এছাড়া নির্মানাধীন বাড়িটি খাস জামিতে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।     

জেইউ/এএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।