খিলক্ষেতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৬টায় খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নিকুঞ্জ-২ এর একটি ভবনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জেইউ/এএইচ/বিএ/পিআর