সিটি নির্বাচন : আচরণ বিধি মানতে ১০ ভিভিআইপিকে চিঠি
আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে জাতীয় সংসদদের দশ ভিভিআইপিকে চিঠি দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুল শুক্রবার বিকেলে জাগোনিউজ এ তথ্য নিশ্চিত করেছন।
তিনি জানান, বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ চিঠি দেওয়া হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সরকারদলীয় চিফ হুইপ আসম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও ছয় হুইপকে এ চিঠি দেওয়া হয়েছে।
হুইপদের তালিকায় আছেন, আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, শাহাব উদ্দিন, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও মাহাবুব আরা বেগম গিনি।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালার ১৪(ক) উপ-বিধিতে বলা হয়েছে, জাতীয় সংসদদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাদের সমপদমর্যাদা সম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচনকালীন নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারেন না। তবে তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটার হলে কেবল ভোটদানের জন্য এলাকায় যেতে পারবেন।
জানা যায়, মন্ত্রীদের এ বিষয়ে অবহিত করার জন্য মন্ত্রিপরিষদ থেকে চিঠি দেয়া হয়।
এইচএস/এএইচ/একে/পিআর