প্রশাসনে পদায়ন ও বদলি
প্রশাসনে চার যুগ্মসচিব ও তিন উপ-সচিবকে পূর্বের পদে পদায়ন (ইনসিটু) এবং দুই উপজেলা কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। সোমবার জনপ্রশাসন থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত চার যুগ্মসচিব হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মু. নূরুজ্জামান শরীফ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের উপ-পরিচালক এবিএম ফজলুল রহমান, সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক মুহাম্মদ আল-আমিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।
পদোন্নতিপ্রাপ্ত তিন উপ-সচিব হলেন সিলেট ও খুলনা শহরে সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক মো. আখতারুজ্জামান এবং বরিশাল সিটি কর্পোরেশনের খোন্দকার আনোয়ার হোসেন।
এছাড়া লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুর কুতুবুল আলমকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিএ/এমএস