ভাটারায় চীনা বংশোদ্ভূত বাংলাদেশির লাশ উদ্ধার
রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকা থেকে সিং ইয়েন হন (৭৩) নামে এক চীনা বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ভাটারা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, তিনি সোয়ান গ্রুপে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার এসআই মিজানুর রহমান। তিনি জানান, বুধবার বিকেলে বসুন্ধরার ৬ নম্বর রোডের ই ব্লকের ৩০১ নম্বর বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে ওই বিদেশী আত্মহত্যার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এসআই আরও বলেন, পরে খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেইউ/এআরএস/পিআর