শাহ আমানতে ৪টি স্বর্ণের বারসহ আটক ১


প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৩ এপ্রিল ২০১৫

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪টি স্বর্ণের বারসহ আব্দুল মান্নান নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার(এসি) উম্মে নাহিদা আক্তার।

তিনি জাগোনিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমাবন্দরে তল্লাশী বাড়ানো হয়। তল্লাশীর এক পর্যায়ে আব্দুল মান্নান (পাসপোর্ট বিডি৬০৬৯১৬) নামে ওই যাত্রীর জুতার ভেতর থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যার ওজন ৪ কেজি ৬৬৫ গ্রাম। তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

জেইউ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।