মেধাস্বত্ব দিবস উপলক্ষে কপিরাইট ফোরামের ইয়ুথ ক্যাম্প


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২৪ এপ্রিল ২০১৫

আন্তর্জাতিক মেধাস্বত্ব সংরক্ষণ দিবস উপলক্ষে ইয়ুথ আইপি ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইপিএফ)। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এই ক্যাম্পে অনুষ্ঠিত হবে।

ইয়ুথ আইপি ক্যাম্পে সৃজনশীলতা, উদ্ভাবনে তরুণদের ভূমিকা ও তাদের উৎসাহিত করার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বিশিষ্ট কপিরাইট বিশেষজ্ঞ মনজুরুর রহমান, উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব, ব্র্যান্ড শিল্পী হামিন আহমেদ ও এলিটা করিম, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিংয়ের (আপডেট) আইন উপদেষ্টা থমাস ডৌড়টি, কপিরাইট অফিসের নিবন্ধক নবীরুল ইসলাম, ডিজাইন ও ট্রেড মার্কস অধিদপ্তরের (ডিপিডিটি) নিবন্ধক মো. সানোয়ার হোসেন, উদ্যোক্তা মিনহাজ আনোয়ার, কপিরাইট অ্যান্ড আইপি ফোরামের চেয়ারম্যান কাজী জাহিন হাসান ও প্রতিষ্ঠাতা ব্যারিস্টার এবিএম হামিদুল মিজবাহ।

এই আয়োজনে গণমাধ্যম সহযোগী হিসেবে থাকছে জাগোনিউজ২৪.কম

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।