রাজধানীতে যান চলাচল সীমিত, ভোগান্তি


প্রকাশিত: ০৩:৫৯ এএম, ২৮ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সোমবার দিবাগত রাত থেকে রাজধানীতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাজধানীর মহাসড়কগুলো এখন যেন ফাঁকা মাঠ। এদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যান চলাচল বন্ধ থাকলেও ভোগান্তিতে পেড়েছে সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, সোমবার দিবাগত রাত ১২টা থেকে যান চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও সোমবার দুপুর থেকেই ঢাকার রাজপথে কমে যায় গণপরিবহনের সংখ্যা। রাজধানীর ব্যস্ততম সড়কে এখন শুধু রিকশা-ভ্যান। এতে ভোগান্তিতে পড়েছে রাজধানী থেকে দূর-পাল্লার যাত্রীরা।

নির্বাচনের দিন সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঙ্গলবার রাত ১২টা থেকে বন্ধ হয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের স্টিকার বিহীন সব ধরণের যান চলাচল। রোববার জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষে তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এদিকে, রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম স্বীকার করে ট্রাফিক পুলিশ বলছে, নির্বাচনী ব্যস্ততার কারণেই হয়তো অনেকে রাস্তায় পরিবহণ নামাননি। সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তারা।

ট্রাফিক ইন্সপেক্টর খাদেমুল ইসলাম বলেন, নির্বাচনকে সামনে রেখে সবাই ভোটদিতে আগ্রহী। আর এ জন্য সকলে নিজ নিজ এলাকায় ভোট নিয়ে ব্যস্ত আছে, যে করণে রাস্তায় যান ও মানুষের চলাচল তুলনামূলকভাবে কম।

প্রসঙ্গত, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সংশিষ্ট এলাকায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।