সুষ্ঠু নির্বাচন হলে জনরায় মেনে নেবো : তাবিথ (ভিডিও)


প্রকাশিত: ০৪:০১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জনরায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান-২ এর মানারত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, নতুন একটা দিনের শুরু হলো। আমরা আশাবাদী যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন পরিচালনা করা হয়, যদি সুষ্ঠুভাবে ভোটাররা তাদের ভোট দিতে পারেন এবং তাদের বাসস্থানে ফিরে যেতে পারেন তাহলে অবশ্যই আমরা জনরায় মেনে নেবো।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।



বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।