কার্জন হল কেন্দ্রে জাল ভোটের অভিযোগ


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র কার্জন হলে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের বিজ্ঞান বিভাগের আহ্বায়ক অধ্যাপক ওবায়দুল ইসলাম এ অভিযোগ করেন।

তিনি বলেন, কেন্দ্রে কোন ভোটার ভোট দিতে পারছেন না। কেন্দ্রটি সকাল থেকেই দখলে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রলীগ সমর্থিত কর্মীদের দিয়ে জাল ভোট দেওয়া হচ্ছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভোট কেন্দ্রের ভিতরে ইলিশ মাছ প্রতীকের (সাঈদ খোকন) লোকজন ছাড়া অন্য কোন লোক নেই। নতুন কাউকে কেন্দ্রে প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না।

এমএইচ/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।