মিরপুরে তাবিথের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ


প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছে তাবিথ আউয়ালের নির্বাচনী এজেন্ট এসএম হারুনুর রশিদ।

এক লিখিত বার্তায় তিনি বলেছেন, মিরপুর ৫ নম্বর ওয়ার্ডে মিরপুর বাংলা স্কুল, জান্নাত একাডেমি ও আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ে তাদের এজেন্টদের আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বের করে দিয়েছে।

অভিযোগের কপি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।


এসএ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।