ভোট জালিয়াতির ঘটনায় গুলশান থানার গেট বন্ধ!


প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৮ এপ্রিল ২০১৫

গুলশানে একটি কেন্দ্রে ভোট জালিয়াতির ঘটনায় প্রধান গেট বন্ধ করে গুলশান থানা পুলিশের কার্যক্রম পরিচালনার করছে থানা পুলিশ। গণমাধ্যম কর্মীসহ কাউকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি।

জানা যায়, সোমবার রাত সোয়া ১০টার দিকে গুলশানের কালা চাঁদপুর হাই স্কুলে ব্যালট পেপার সিল মারার ঘটনাকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু হয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ৮ জনকে আটক করা হয়। এরপর পরই গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানের নেতৃত্বে ১০ পুলিশ সদস্য গেট লাগিয়ে থানা পাহাড়া দিচ্ছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত কাউকেই থানায় প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি কোন গণমাধ্যম কর্মীকেও না। ফলে আটকদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

এ ব্যাপারে নাম প্রকাশের অনিচ্ছুক পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) জানান, গেট বন্ধ। কাউকে প্রবেশ করতে দিতে পারব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া থানায় প্রবেশ করতে দেওয়া হবে না।

জেইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।