কেন্দ্র পরিদর্শনে র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনার
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গুলশান এলাকার বেশ কয়েকেটি কেন্দ্র পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি উত্তরের শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ক্যাম্ব্রিয়ান কলেজ ও আমেরিকান অ্যাম্বাসি এলাকা পরিদর্শন করেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া দক্ষিণের ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, লুৎফা একাডেমি, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। সকাল সোয়া ১০টার দিকে তিনি এসব কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেইউ/বিএ/এমএস