মিরপুরে দুই কেন্দ্রে আইন শৃঙ্খলায় শিথিলতা
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের দুই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শিথিলতার চিত্র দেখা গেছে।
সরেজমিনে আমাদের দুই প্রতিবেদক কেন্দ্র এলাকা থেকে জানান, মিরপুরের ইউনানি আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় ও মিরপুর আইডিয়াল স্কুল কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি। তবে এই দুই কেন্দ্র আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা আরো জানান, কেন্দ্র এলাকা থেকে অনেক দূরে কয়েকজন পুলিশ যেন আয়েশি ভাবে অবস্থান করছেন।
উল্লেখ্য, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগাম সিটি নির্বাচনে মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।
এসএ/আরএস/আরআই