ভোটারদের ফ্রি যাতায়াতের সুবিধা!
রাজধানীর মিরপুর ১১ নাম্বার ওয়ার্ডে ভোটারদের ফ্রি যাতায়াতের সুবিধা দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থীরা। সরেজমিনে ঘুরে এমনটা জানতে পেরেছে জাগো নিউজের সংবাদকর্মী।
সরেজমিনে আমাদের দুই প্রতিবেদক কেন্দ্র এলাকা থেকে জানান, রাজধানীর মিরপুরের ১১ নাম্বার ওয়ার্ডে ২০ থেকে ৩০ রিকশা দক্ষিণ পাইকপাড়া থেকে কল্যাণপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটাদের ফ্রি আনা-নেওয়া করছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক রিকশা চালক জানান, তারা সারাদিনের জন্য ৮’শ টাকায় চুক্তি বদ্ধ হয়েছেন। তবে তাদেরকে কে চুক্তি করেছে তার নাম বলেননি।
এদিকে চুক্তিকারীর নাম জানা না গেলেও রিজার্ভ রিকশাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর এসি প্রতিকে ওলিয়ার রহমান, কেতলি প্রতিকে আরেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানা ইতি এবং টেবিল ঘড়ি প্রতিকে মেয়র পার্থী আনিসুল হকের পোস্টার সাটানো রয়েছে।
জেইউ/আরএস/পিআর