সংবাদ সম্মেলন ডেকেছে আদর্শ ঢাকা আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে আদর্শ ঢাকা অন্দোলন। বুধবার বিকাল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সম্মেলনের অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক ড. এমাজউদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন শায়রুল।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

বিএনপির ঘোষণার পর জোনায়েদ সাকি, গোলাম মওলা রনি ও ইসলামী আন্দোলন বাংলাদেশও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

এমএম/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।