পুনরায় নির্বাচনের দাবিতে সিইসিকে তাবিথের চিঠি


প্রকাশিত: ০৭:২০ পিএম, ২৮ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল নতুন করে নির্বাচন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বরাবর চিঠি দিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিনের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ দাবি জানান তিনি।

তাবিথ আউয়াল সদ্য সমাপ্ত সিটি নির্বাচন ‘পক্ষপাতদুষ্ট, প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তা বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান।

তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।