দক্ষিণে নির্বাচিত সাঈদ খোকন


প্রকাশিত: ০২:১৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

বুধবার ভোর সোয়া ৫টার দিকে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের কার্যালয়ে ঢাকা দক্ষিণের মোট ৮৮৬টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়।

ঘোষিত ফলে ইলিশ মাছ প্রতীক নিয়ে সাঈদ খোকন তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে ২ লাখ ৪১ হাজার ৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

অন্যদিকে, মগ প্রতীক নিয়ে মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট।

এর আগে, মঙ্গলবার বেলা ১২টার দিকে ভোটগ্রহণ চলাকালে কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।  অনিয়মের অভিযোগে দক্ষিণের ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

## নির্বাচনী ফলাফল : ঢাকা দক্ষিণ

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।