ঢাকা দক্ষিণে বিজয়ী কাউন্সিলররা


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৯ এপ্রিল ২০১৫

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার রাত সোয়া ৩টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে স্থাপিত ডিএসসিসির নির্বাচনী কার্যালয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ এ ফলাফল ঘোষণা করেন।


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে সর্বশেষ ঘোষিত ফলাফলে বিজয়ী কাউন্সিলররা হলেন- ২ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে মাহমুদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম বাপ্পী, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল বাসেত, ৮ নম্বর ওয়ার্ডে মো. সুলতান মিয়া, ৯ নম্বর ওয়ার্ডে মমিনুল হক, ১০ নম্বর ওয়ার্ডে মারুফ আহমেদ মনসুর, ১৬ নম্বর ওয়ার্ডে হোসেন হায়দার, ১৭ নম্বর ওয়ার্ডে সালাউদ্দিন আহমেদ, ২১ নম্বর ওয়ার্ডে এম এ হাবিব খান, ২৪ নম্বর ওয়ার্ডে মোশাররফ হোসেন-২৪, ২৫ নম্বর ওয়ার্ডে হাজী দেলোয়ার হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে হাসিবুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে ওমর বিন আবদুল আজিজ, ২৮ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন পারভেজ, ২৯ নম্বর ওয়ার্ডে হাজী মো. জাহাঙ্গীর আলম, ৩০ নম্বর ওয়ার্ডে মো. হাসান, ৩৫ নম্বর ওয়ার্ডে হাজী আবু মো সাইদ, ৩৬ নম্বর ওয়ার্ডে রঞ্জন বিশ্বাস, ৩৭ নম্বর ওয়ার্ডে আবদুর রহমান নিয়াজী, ৩৮ নম্বর ওয়ার্ডে আবু আহমেদ মান্নাফি, ৩৯ নম্বর ওয়ার্ডে মাইনুল হক মঞ্জু, ৪১ নম্বর ওয়ার্ডে মকবুল ইসলাম, ৪২ নম্বর ওয়ার্ডে মো. সেলিম, ৪৩ নম্বর ওয়ার্ডে আরিফ হোসেন, ৪৪ নম্বর ওয়ার্ডে আবদুল শাহেদ মন্টু, ৪৫ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদির, ৪৬ নম্বর ওয়ার্ডে মো. শহীদুল্লাহ, ৪৭ নম্বর ওয়ার্ডে নাছির আহমেদ ভূইয়া, ৪৯ নম্বর ওয়ার্ডে বাদল হায়দার, ৫৬ নম্বর ওয়ার্ডে মো. হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন।

এ নির্বাচনে ৩৯০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, ৯৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ও ২০ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একে /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।