রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গুলি করে টাকা ছিনতাই
রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে চার লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই শিক্ষকের নাম পরিমল কান্তি বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি সাদাত উল্লাহ জানান, ব্যাংক থেকে টাকা তুলে আনার সময় দুর্বৃত্তরা পরিমলকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মোহাম্মদপুর থানার ওসি মো. আজিজুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেইউ/এএইচ/আরআই