সীমান্ত চুক্তি বিল লোকসভায় উত্থাপন


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ মে ২০১৫

বাংলাদেশ- ভারত সীমান্ত চুক্তি বিষয়ক বিলটি লোকসভায় উত্থাপিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৩টা ৪৭ মিনিটে ভারতের লোকসভায় বিলটি উত্থাপন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বিলটি পাস করতে হলে ভারতীয় পার্লামেন্ট সদস্যদের সংবিধানে ১১৯তম সংশোধনী আনতে হবে। আর সংবিধানে সংশোধনী আনতে হলে দেশটির নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন। এ জন্য প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বহুল প্রতীক্ষিত এ বিলটি বুধবার ভারতের রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। এরই মধ্যে বিলটি পাশের পক্ষে সমর্থন জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ হওয়ায় ধারণা করা হচ্ছে, খুব সহজে লোকসভায় বিলটি পাশ করাতে পারবে সংখ্যাগরিষ্ঠ বিজেপি।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।