শনিবার গাজীপুর সফর করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: ১২:৫৬ পিএম, ০৮ মে ২০১৫

শনিবার গাজীপুর সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

এ উপলক্ষে বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, মু্ক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, কৃষিবিদ আব্দুল মান্নান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন, নাম ফলক উন্মোচন এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ণ অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৩শ’ শিক্ষার্থী, ১৭৮ জন শিক্ষক, ৮৭ জন কর্মকর্তা ও ২৩৯ জন কর্মচারী রয়েছেন। এ বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে ৩০টি ফসলের জাত ও কৃষি উন্নয়নে ১৫টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।