দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে সরকার : রাঙ্গা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণ করেছে বলেছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। শুক্রবার রংপুরের গংগাচড়া উপজেলার রাজবল্ববে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বন্যা আশ্রয়ণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার গৃহীত কার্যক্রমের পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহায়ক ভূমিকা রাখতে হবে। এতে করে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে হ্রাস করা সম্ভব। তিনি জনগণকে যেকোনো দুর্যোগে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
এর আগে প্রতিমন্ত্রী গংগাচড়া উপজেলা মাঠে গংগাচড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
আরএস/এমএস