২৫ মে কুমিল্লা যাবেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্ম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী ২৫ মে কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগামী ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে জাতীয়ভাবে উদযাপিত কবি নজরুলের ১১৬তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি জেলার বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এর আগে বিগত ২০১৩ সালের ২০ এপ্রিল কুমিল্লা নজরুল ইনস্টিটিউট কেন্দ্র উদ্বোধন করতে প্রধানমন্ত্রী কুমিল্লায় এসেছিলেন।
কামাল উদ্দিন/এমএএস/আরআই