দুর্যোগ থেকে রক্ষা পেতে মোনাজাতের আহ্বান


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৪ মে ২০১৫

ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশ ও দেশের মানুষের জানমাল রক্ষার জন্য সকল মসজিদে মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ায় জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। সম্প্রতি প্রতিবেশি দেশ নেপালে ভূমিকম্প সংঘটিত হওয়ায় ১০ হাজারেরও অধিক মানুষ নিহত এবং ৫০ হাজারের অধিক মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্প বাংলাদেশেও অনুভূত হচ্ছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার পাওয়ার জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে সকল নামাজের পর এবং বিশেষ করে জুম্মার নামাজের পর বিশেষ মোনাজাতের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।