কাগজের কারখানায় ঝুলছিল শ্রমিকের মরদেহ

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১২ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল/ছবি: জাগো নিউজ

রাজধানী বাড্ডা থানাধীন মেরুল বাড্ডার একটি কাগজের কারখানায় সুমন (২০) নামের এক যুবকের বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক ওই প্রতিষ্ঠানে কাজ করতেন বলে জানা গেছে।

সোমবার (১১ মে ) সাকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

কারখানার মালিক মো. আল-আমিন জানান, আমার কারখানায় বই,খাতা ,কার্টন তৈরি হয়। আমি সারারাত কাজ করে সকালে সুমনকে ফ্যাক্টরিতে রেখে বাসায় চলে যাই। পরে এসে জানতে পারি আমার কারখানায় বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে সুমন ফাঁস নিয়েছে। পরে আমরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাই। কী কারণে সুমন আত্মহত্যা করেছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি শুধু জানতে পেরেছি তার মাদক সেবনের অভ্যাস ছিল। ওর আরেক ভাই আমার এখানে কাজ করতো। বাবা রিকশাচালক।

তিনি আরও জানান, নিহত সুমনের গ্রামের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম থানায়। বর্তমানে মেরুল বাড্ডার একটি কাগজের কারখানায় কাজ করতেন ও থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।