১৮ মে : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৪:০৪ পিএম, ১৮ মে ২০১৫

সংঘাত নয়, শান্তি চাই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশ আরো এগিয়ে যাবে বলে দৃঢ় আস্থা প্রকাশ করে বলেছেন, তার সরকার এই লক্ষ্য অর্জনে শান্তি, অগ্রগতি ও সৃষ্টি চায়, সংঘাত ও ধ্বংস চায় না।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

আমি অপরাধী নই : সালাহউদ্দিন
ভারতের শিলংয়ে গ্রেফতার বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি অপরাধী বা আত্মগোপনকারীর কোনটাই নই। আমি আমার দেশে ফিরে যেতে চাই। তবে সেখানে সরকার একটি অবৈধ রেড অ্যালার্ট জারি করে রেখেছে।

সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যর্থতার দায় কমিশনের
সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) এর  ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ও সাবেক নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা বলেছেন, এই নির্বাচনের সকল ব্যর্থতার দায়ভার একমাত্র নির্বাচন কমিশনের।

টিআইবি কেবল নেগেটিভ দেখে : বাণিজ্যমন্ত্রী
বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)`র তীব্র সমালোচনা করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টিআইবি কেবল নেগেটিভ দেখে, ভালো কিছু দেখে না।

আইনের শাসন প্রতিষ্ঠায় সিপিএ অনন্য প্রতিষ্ঠান : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) একটি অনন্য প্রতিষ্ঠান।

অসহনীয় যানজটে বিব্রত স্পিকারের দুঃখ প্রকাশ
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) যোগ দিতে আসা বিভিন্ন দেশের প্রতিনিধি ও অতিথিদের নিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: সেতুমন্ত্রী
ভারতে সফররত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

দায়িত্ব পাননি, তবুও তিনি পরিচালনায়
এখনো দায়িত্ব নেননি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়াদ পূর্ণতা নিয়ে আইনি জটিলতায় আটকে আছে তার দায়িত্ব নেয়া।

গার্মেন্টসের বর্জ্য শোধনাগার নিয়ে সংসদীয় কমিটির উদ্বেগ
দেশের অনেক গার্মেন্টস শিল্পে বর্জ্য শোধনাগার ব্যবহার না করায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে এসব গার্মেন্টস চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে কমিটি।

সরকারকে গণতন্ত্রে মনোযোগী হওয়ার পরামর্শ বিএনপির
চোখ রাঙানি বাদ দিয়ে সরকারকে গণতন্ত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র সরকার সংকোচিত করছে কি-না তার ব্যাখা চাই।

যৌন নিপীড়নের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান
বর্ষবরণে টিএসসিতে নারী নিপীড়নসহ ও দেশের অন্যান্য স্থানে নারী ও শিশুদের ওপর বর্বোরচিত যৌন সন্ত্রাসের প্রতিবাদে দশ লক্ষ স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

যৌন হয়রানির দায়ে প্রিপারেটরিতে একজনকে স্থায়ী বহিষ্কার
রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত শেষ করেছে।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।