সালাহউদ্দিনের সঙ্গে দেখা হলো হাসিনার


প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৮ মে ২০১৫

সোমবার সকালে শিলং পৌঁছালেও সারাদিন শেষে সন্ধ্যার পর মেঘালয় পুলিশের হাতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে পেরেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

রোববার রাতে কলকাতায় পৌঁছে সোমবার সকালেই বিমানে শিলং পৌঁছান হাসিনা আহমেদ। এরপর ভারতীয় সময় রাত ৮টার দিকে তিনি পুলিশের অনুমতি নিয়ে হাসপাতালে তার স্বামীর সঙ্গে দেখা করেন।

হাসিনা শিলং পৌঁছে ইস্ট খাসি হিল জেলার পুলিশ সুপার এম খারক্রাংয়ের কার্যালয়ে গিয়ে সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি নেন।

সালাহউদ্দিনের সঙ্গে তার কী কথা হয়েছে তা অবশ্য এখনও জানা যায়নি।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।