রাজধানীতে দম্পতির লাশ উদ্ধার


প্রকাশিত: ০৬:০১ পিএম, ১৮ মে ২০১৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন গজমহল এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে স্ত্রীর লাশ মেঝে থেকে আর স্বামী লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রাসেল(২৫) ও ইফাত(২২)।

সোমবার রাত ৯টার দিকে ‍৪৭ গজমহল এলাকার একটি বাড়ির এক কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করে বলে জানিয়েছেন হাজারীবাগ থানার এসআই ভজন বিশ্বাস।

চামড়ার ক্ষুদ্র ব্যবসায়ী রাসেলের সঙ্গে কয়েক বছর আগে ইফাতে বিয়ে হয়েছিল বলে স্থানীয়দের উদ্ধৃত করে জানিয়েছেন এসআই ভজন।

তিনি বলেন, “নিজেদের মধ্যে কলহের জের ধরে রাসেল স্ত্রীর গলায় ছোরা দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিতের পর ফ্যানের সঙ্গে ঝুলে আত্নহত্যা করেছেন।”

তিন তলা ওই বাড়ির তৃতীয় তলায় থাকতেন এই দম্পতি। তাদের কোনো সন্তান নেই। 

লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে, পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে বলে এসআই ভজন জানান।

জেইউ/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।