ইউনেস্কো ও সদস্য দেশসমূহের প্রশংসায় শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ২১ মে ২০১৫
ফাইল ছবি

২০৩০ সালের মধ্যে সবার জন্য আজীবন সামগ্রিক ও ন্যায়সঙ্গত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ইউনেস্কো ও সদস্য দেশসমূহের প্রচেষ্টার প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার দক্ষিণ-কোরিয়ার ইনচনে ওয়ার্ল্ড অ্যাডুকেশন ফোরাম-২০১৫ এর খসড়া ঘোষণা প্রণয়নকালে এক আলোচনায় শিক্ষামন্ত্রী এ প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী সম্মেলনে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ইউনেস্কো ও ইউনিসেফের উদ্যোগে সার্ক দেশসমূহের শিক্ষামন্ত্রীদের এক সভায় অংশগ্রহণ করেন। এ সময় সার্কদেশসমূহের শিক্ষাক্ষেত্রে প্রচলিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এইচএস/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।