আনসারুল্লাহ বাংলাটিম নিয়ে বার্তা প্রকাশে নিষেধাজ্ঞা


প্রকাশিত: ১০:১৪ পিএম, ২৫ মে ২০১৫

সদ্য নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমকে নিয়ে বার্তা প্রকাশ করা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি রাজধানীর ভাটারায় মাইক্রোবাসে ধর্ষিত গারো তরুণীকে সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আনসারুল্লাহ বাংলাটিম বহু আগে আত্মপ্রকাশ করেছিলো। আমরা সবাই সেগুলোকে নির্মূল করেছি, আবার মাঝেমধ্যে দুই একটার ডালা-পালা যোগাড় হচ্ছিলো। তাই তারা যেন আর সংগঠিত না হতে পারে, সেজন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।