সালাহউদ্দিনের অসুস্থতার রিপোর্ট দিতে শিলংয় আদালতের নির্দেশ


প্রকাশিত: ১১:১৪ পিএম, ২৫ মে ২০১৫

‌‘অবৈধভাবে’ ভারতের শিলংয়ে প্রবেশের অপরাধে আসাম পুলিশের হাতে গ্রেফতার বিএনপি নেতা সালাহউদ্দিন সত্যিকার অর্থেই অসুস্থ কিনা তা যাচাই করে রিপোর্ট প্রদানের জন্য শিলংয়ের একটি আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

সালাহউদ্দিন অসুস্থতার কারণে হাসপাতাল ছেড়ে জেলে যেতে অস্বীকৃতি জানালে আদালত এই নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। মঙ্গলবার বোর্ডের পরীক্ষা-নিরীক্ষার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের রিপোর্ট আদালতে উপস্থাপন করবে বলে অফিসিয়াল সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২৯ মে সালাহউদ্দিনকে আদালতে উঠানো হতে পারে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।