পাচার হওয়াদের ফিরিয়ে আনতে চার রাষ্ট্রদূতকে নির্দেশ


প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৬ মে ২০১৫
ফাইল ছবি

পাচার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চার রাষ্ট্রদূতকে নির্দেশ দেওয়া হয়েছে। মানব পাচার রোধে করণীয় ঠিক করতে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের চার রাষ্ট্রদূতকে ঢাকায় তলব করা হয়। তাদেরকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকের পর ওই চার দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের আলাদা বৈঠক হয়।

সূত্র মতে, রোহিঙ্গাদের যেন বাংলাদেশি হিসেবে ফিরিয়ে আনা না হয় সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পরিচয় শনাক্ত করে পাচার হওয়া বাংলাদেশি প্রত্যেককে দ্রুত ফিরিয়ে আনার নির্দেশও দেওয়া হয়।

অভিবাসী সমস্যা মোকাবিলায় আগামী ২৯ মে থাইল্যান্ডে আঞ্চলিক বৈঠকে বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশের অংশ নেওয়ার কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশের অবস্থানও নির্ধারণ করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।