ঢাকা-শিলং-গৌহাটি মৈত্রীর তৃতীয় রুট


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ২৬ মে ২০১৫

ঢাকা-শিলং-গৌহাটি রুটে চালু হচ্ছে তৃতীয় বাংলাদেশ-ভারত মৈত্রী বাস চলাচল। জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময়ই এ বাস পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হতে পারে। ওই সময়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির এ নিয়ে চূড়ান্ত আলোচনা এবং চুক্তি সই হওয়ার কথা।

সোমবার মেঘালয়ের শিলংয়ে বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আজহারুল ইসলাম এ তথ্য জানান। ঢাকা-শিলং-গৌহাটি রুটের সড়কপথের অবস্থা খতিয়ে দেখতেই বাংলাদেশের ২২ জনের এক প্রতিনিধি দল শিলং সফর করেন।  

গত শুক্রবার ঢাকা থেকে বাসে তারা বিহারের গৌহাটি পর্যন্ত গোটা রুটটি পরিদর্শন করেন  প্রতিনিধি দল। এদিন তারা আবার শিলং থেকে ফিরতি পথে ঢাকার উদ্দেশে রওনা দেন। যাওয়ার সময় ডাউকি-শিলং রাস্তাটি বড় বেশ চওড়া মনে হওয়ায় ফেরার পথে তারা জোয়াই-ডাওকি রুটটি বেছে নেন।

সিলেটের ওপারের ডাউকিতে ১৯৩২ সালের তৈরি একটি সঙ্কীর্ণ সেতুও বাস যাতায়াতের উপযুক্ত নয় বলে প্রতিনিধি দলের মনে হয়েছে। দূরপাল্লার বাসযাত্রায় যাত্রী-স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রাস্তার ধারে আরো বেশি খাবার দোকান ও শৌচাগারেরও প্রয়োজন আছে বলে তারা মনে করেন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।