কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু
রাজধানীর কদমতলীর পূর্ব মোহাম্মদবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (২০) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কামাল তার অটোরিকশায় ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে বাবুল নামে এক ব্যক্তি কামালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতলের ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেইউ/বিএ/এমএস