প্রাণ দুধ-এর প্রশংসা করলেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪ এএম, ২৬ মে ২০১৫

প্রশংসা আর স্বীকৃতিতে আরো এক ধাপ এগিয়ে গেলো দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের প্রাণ ডেইরি। এবার প্রাণ ডেইরির প্রক্রিয়াজাত দুধের প্রশংসা করেছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি প্রাণ ডেইরির আল্ট্রা হাই টেম্পারের প্যাকেটজাত (ইউএইচটি) দুধের প্রশংসা করে সরকারি উদ্যোগে এভাবে দুধ প্রক্রিয়াকরণ করা দরকার বলে উল্লেখ করেন।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

এ সময় সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, আমাদের দেশে দুধের উৎপাদন হয় চাহিদার মাত্র ৭০ শতাংশ। তাই আমাদের আমদানিনির্ভর থাকতে হচ্ছে। কিন্তু আমরা যদি প্রাণ-এর ইউএইচটি প্রক্রিয়াজাত দুধের প্রকল্প হাতে নিতে পারি তবে সুবিধা হবে। পৃথিবীর অনেক দেশে এসব প্রকল্প আছে।

তার মতে, প্রাণ-এর ইউএইচটি দুধের মান ও প্রক্রিয়াকরণ মানসম্পন্ন। এভাবে দুধ সংরক্ষণও সহজ হয়। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) এ প্রক্রিয়া নিয়ে কাজ করতে পারে। মিল্ক ভিটা প্রাণ ডেইরি থেকে নমুনা নিয়ে এ প্রকল্প কীভাবে করা যায় সেটি দেখতে পারে।

জানা গেছে, প্রাণ ডেইরি ১০০ মিলি, ২০০ মিলি, ৫০০ মিলি ও এক হাজার মিলি প্যাকেটে ইউএইচটি দুধ বাজারজাত করে। এই দুধের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে বাজারে। গুণগত মান আর স্বাদের কারণে ভোক্তারা প্রাণ ডেইরির দুধ কিনছেন।

এসএ/বিএ/ আরএস/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।